সুদানের পশ্চিম কর্দোফানে আরএসএফের হামলা প্রতিহত করল সেনাবাহিনী

সুদানে যুদ্ধে ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে আছে। ছবি:আনাদোলু
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৯ নভেম্বর, ২০২৫
পশ্চিম কর্দোফান রাজ্যের পশ্চিমের অবরুদ্ধ বাবনওসাতে র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) বাহিনী শুক্রবার বড় ধরণের হামলা চালায়। সুদানের সেনাবাহিনী ওই হামলা প্রতিহত করেছে। এটি ছিল দুই পক্ষের মধ্যে ওই এলাকায় সর্বশেষ বড় ধরণের লড়াই। সূত্র: আনাদোলু
সামরিক সূত্র আনাদোলুকে জানিয়েছে, বাবনওসার ২২তম ডিভিশন ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। যুদ্ধে আরএসএফ বিদ্রোহীরা ভারী ও হাল্কা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পিছু হটে যায়।
সূত্র জানায়, আরএসএফ বাবনওসার ভেতরে অবস্থিত ২২তম ডিভিশনের সদরদপ্তরে কামানের গোলা নিক্ষেপ করে। পরে তারা তাদের ভারী অস্ত্র সরিয়ে নিয়ে যায়।
সম্প্রতিক দিনগুলোতে সুদানি সেনাবাহিনী বাবনওসায় আরএসএফের বেশ কয়েকদফা হামলা প্রতিহতে করেছে। এসব হামলায় কামান, ড্রোন ও সাঁজোয়াযান ব্যবহার করা হয়।
বাবনওসা শহরের অভ্যন্তরে থাকা সেনাদের সহায়তায় বিমান থেকে রশদ সরবরাহ করেছে। শহরটি থেকে প্রায় এক লাখ ৭৭ হাজার লোক চলে গেছে। শহরটি এখন অনেকটা পরিত্যক্ত জনপদে পরিণত হয়েছে। স্থানীয় রিলিফ কমিটিগুলো একথা জানায়।
দক্ষিণ কর্দোফান রাজ্যের কারতালা শহরের সামরিক সূত্র আনাদোলুকে জানিয়েছে, আরএসএফ ও তার মিত্রদের যোদ্ধারা শহরটির ওপর পরপর দ্বিতীয় দিনের হামলা চালায়। তবে সেনাবাহিনী সেসব হামলা প্রতিহত করেছে। আরেএসএফের সঙ্গে তার মিত্র আবউল আজিজ আল-হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের যোদ্ধারা।
সেনাবাহিনী এসময় হামলাকারী বিদ্রোহীদের সেনা ও অস্ত্রশস্ত্রের বিপুল ক্ষতিসাধন করেছে।
কর্দোফানের তিনটি রাজ্য -উত্তর, দক্ষিণ ও পশ্চিমে প্রচন্ড লড়াই চলার মধ্যে এই সংঘর্ষের খবর আসলো।
সুদানের ১৮টি রাজ্যের মধ্যে পশ্বিমে দারফুরের ৫ টি রাজ্য নিয়ন্ত্রণ করছে। তবে উত্তর দারফুরের কিছু এলাকা সেনাবাহিনীরে নিয়ন্ত্রণে আছে।
দেশের দক্ষিণ, উত্তর ও পূর্বাঞ্চলের অবশিষ্ট ১৩ রাজ্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
