আন্তর্জাতিকসর্বশেষ

সুইজারল্যান্ডে বারে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণ হারাল ৪০ জন

উৎসবের গভীর রাতে ঘটে ভয়াবহ ট্রাজেডি ছবি: সিএনএন

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০১ জানুয়ারি, ২০২৬

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এতে আহত হয়েছেন প্রায় একশ’ জন। তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখনও কতজন মারা গেছেন, তা নিশ্চিত করেনি। সূত্র। আল-জাজিরা

সিএনএন ও বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ বলেন, ‘ভবনের ভেতরে শতাধিক মানুষ ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন।’ তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। অবশ্য আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী নিহত প্রায় ৪০ জন এবং আহত প্রায় ১০০ জন ।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *