খেলাসর্বশেষ

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৭১ রান

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক 

এনভিবিডি24ডটকম

২৯ নভেম্বর, ২০২

আগের ম্যাচেও বাংলাদেশের সামনে দেড় শতাধিক রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা। এবারও বাংলাদেশের বোলিং লাইনের বিপক্ষে সাবলীল ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। আর সেটার জন্য ১৭১ রান করতে হবে বাংলাদেশকে।

ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ম্যাচের শুরুটা করেছিল দুর্দান্ত পাওয়ার প্লের ৬ ওভারেই তুলে ফেলেছিল ১ উইকেটে ৭৫। সেখান থেকে দুইশ রান খুব কঠিন কিছু ছিল না। কিন্তু পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীদের ততদূর যেতে দিল না বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রান আউট হয়ে থেমেছেন লর্কান টাকার। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪১ রান করেছেন টাকার। দুই ওপেনারের উড়ান্ত সূচনার পর তিনিই টানেন দলকে।

২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শেখ মেহেদি। একটি করে উইকেট নেন তানজিদ হাসান ও  মোহাম্মদ সাইফ উদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল‍্যান্ড: ২০ ওভারে ১৭৬/৬ (স্টার্লিং ২৯, টিম টেক্টর ৩৮, টাকার ৪১; মেহেদি ৩/৪, তানজিম ১/১৭, সাইফউদ্দিন ১/৪০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *