জাতীয়সর্বশেষ

সাংবাদিকদের সমস্যাগুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৭ মার্চ, ২০২৬

গণমাধ্যমের সমস্যার কার্যকর সমাধান করতে হলে এর প্রকৃতি বা ‘অ্যানাটমি’ সঠিকভাবে বুঝতে হবে। কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিক না হলে তার ট্রিটমেন্টও সঠিক হবে না। তাই সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো মালিক প্রোফিট করতে পারবেন না বলে একজন মেধাবী সাংবাদিকের বেতন হবে না এটা গ্রহণযোগ্য নয়। বর্তমানে তথ্য আদান-প্রদান একটি হাইব্রিড ব্যবস্থার মধ্যে রয়েছে এবং ডিভাইসভিত্তিক সমাজে তথ্যের প্রবাহ দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারকে আধুনিক সেবা দিতে হলে তথ্য আদান-প্রদানে বৈশ্বিক মান অর্জন করতে হবে। এতে গ্রাম পর্যায়েও মেধা বিকাশের সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *