আন্তর্জাতিকসর্বশেষ

সমুদ্রের নীচে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২১ ডিসেম্বর, ২০২৫

সোনার এক বড় খনি আবিস্কৃত হয়েছে চীনের উপকুলে সমুদ্রের নীচে। এই আবিষ্কারের মাধ্যমে চীন ফের বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করল। শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইজৌ উপকূলের কাছে সমুদ্রের তলায় এই বিপুল সোনার ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে।

এই আবিষ্কারকে এশিয়ার বৃহত্তম আন্ডারসি গোল্ড রিজার্ভ হিসেবে মনে করা হচ্ছে। নতুন এই ভাণ্ডার যুক্ত হওয়ার ফলে লাইজৌ অঞ্চলে মোট সোনার মজুত ৩,৯০০ টনেরও বেশি ছুঁয়েছে, যা চীনের মোট জাতীয় সোনার ভাণ্ডারের প্রায় ২৬ শতাংশ বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এই আবিষ্কারের ফলে লাইজৌ অঞ্চল এখন চীনের মধ্যে সোনা উৎপাদন ও সোনার মজুত—উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানে উঠে এসেছে। যদিও সরকারি রিপোর্টে সদ্য আবিষ্কৃত আন্ডারসি ভাণ্ডারের প্রকৃত আকার বা গভীরতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত নভেম্বর মাসে চীন ঘোষণা করেছিল, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ১,৪৪৪.৪৯ টনের একটি ‘সুপার-লার্জ, লো-গ্রেড’ সোনার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় সেই সময় জানিয়েছিল, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটি ছিল এককভাবে সবচেয়ে বড় সোনার ভাণ্ডার আবিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *