জাতীয়সর্বশেষ

শহীদ হাদির কফিন সামনে রেখে আজীবন লড়াইয়ের শপথ নিলেন ভক্তরা

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়াইয়ের শপথ নিয়েছেন তার ভক্তরা।

শনিবার দুপুরে মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে এ শপথ করেন তারা।

এ সময় কান্নায় ভেঙে পড়েন ভক্তরা। এরপর তারা— ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ বিভিন্ন স্লোগান দেন।

শহীদ বিপ্লবী ওসমান হাদির কফিন সামনে রেখে ভক্তকুল বলেন, শহীদের কফিন সামনে আমাদের শপথ— আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো। হে আমাদের মালিক, আমাদের শহীদ হাদির মতো কবুল করুণ। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।

এ সময় তারা শহীদ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা বলেন, আল্লাহ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মত করে পরিচালনা করতে পারি। আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। তাহলে এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *