রাজনীতিসর্বশেষ

রামিসার খুনীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৩ মে, ২০২৬

শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, জাতি-ধর্ম, বর্ন-গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নিবো।

তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তিনি হয়তো আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে উদ্ভূত জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। প্রচলিত বিচারব্যবস্থা বহু ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি ক্রমেই জোরালো হয়েছে।

লেবার পার্টি নেতারা বলেন, মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটছে। প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন, অথচ তার দলের রংপুরের পীরগঞ্জের এক বিএনপির কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সী মেয়ে খোঁজেন। প্রধানমন্ত্রীকে বলব, এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *