আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৮ এপ্রিল, ২০২৬

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি আবার চালু করার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আলোচনা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নীতিনির্ধারকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, তার সংবাদ সম্মেলনের সময়ও বৈঠকটি চলছিল কি না তা নিশ্চিত নয়। তবে সেখানে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জানা গেছে, তেহরান যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এর সঙ্গে একটি শর্তও দিয়েছে ইরান। তারা চায়, পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিতর্ক চলছে, তা এখনই নয়—ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হোক।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, এ বিষয়ে ট্রাম্পের অবস্থান একেবারেই পরিষ্কার এবং কঠোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *