আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধ অবসানে পাকিস্তানের ব্যাপক কূটনৈতিক তৎপরতা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৭ এপ্রিল, ২০২৬   

যুক্তরাষ্ট্র সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থাকারী হিসেবে পাকিস্তান তার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করেছেন। এই যুদ্ধবন্ধের লক্ষ্যে করণীয় নিয়ে তিনি বুধবার সৌদি  ‍যুবরাজ মোহাম্মাদ বিন সালমান , বৃহস্পতিবার কাতাদের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আল-থানি এবং পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র, টিআরটি ওয়ার্ল্ড. গ্লোবাল টাইমস, মিডলইস্টআই

ইসলামাবাদে ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার পথ সুগত করতে এবং চলমান দুই সপ্তাহে যুদ্ধবিরতি বহাল রাখতে পাকিস্তান তার মধ্যস্থতার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ইরান সফর করছেন। সেখানে তিনি ইরানের সেনা ও রাজনৈতিক নেতৃবন্দের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। ১৫ এপ্রিল সৌদি আরব যান শাহবাজ শরিফ। তার চার দিনের এসফর শেষ হবে আগামীকাল ১৮ এপ্রিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে  শিগগিরই তাদের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ইরানের বন্দরে মার্কিন অবরোধ আরোপ, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি ও হুমকি এবং সংঘাত মোকাবিলায় ইরানের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্ততির মধ্যে যুদ্ধাবিরতি বজায় রাখার আগ্রহ প্রকাশ পাচ্ছে সংশ্লিষ্ট সকল পক্ষের কথাবার্তায়।

পাকিস্তানে ইংরেজি দৈনিক ডন জানায়, শরিফ চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে সংঘাত অবসান , আলাচনা অব্যাহত রাখা এবং এক্ষেত্রে ঘনিষ্ঠ আন্তর্জাতিক সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *