আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক

এনভিবিডি 24ডটকম

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান। নতুন করে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। বৃহস্পতিবার জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি

ইরানে হামলা চালানোর হুমকি দেয়ার পাশাপাশি আলোচনাও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পাল্টা চালানোর হুমকি দিয়েছে ইরান। রাভাঞ্চি বলেছেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এরজন্য আমরা যা কিছু করা দরকার তা করব। আমরা জেনেভায় সম্পূর্ণ সততা এবং সৎ বিশ্বাসের নিয়ে আলোচনা শুরু করব।’

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে প্রয়োজনে তিনি শক্তি প্রয়োগ করতে ইচ্ছুক।

তিনি আরো বলেন, ‘যদি ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ বা আগ্রাসন হয়, তবে আমরা আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা অনুসারে প্রতিক্রিয়া জানাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *