আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সূত্র: আলজাজিরা

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। তারা অভিযোগ করে, আগের দিন কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেনি, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল।

বিবৃতিতে আরো বলা হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত কোনো জাহাজ যেন তাদের নোঙর স্থান ত্যাগ না করে। হরমুজ প্রণালির দিকে এগোনোকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে এবং এমন জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আইআরজিসি আরো জানায়, জাহাজ ও তাদের মালিকদের কেবলমাত্র আইআরজিসি নৌবাহিনীর আনুষ্ঠানিক বার্তা এবং চ্যানেল ১৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যকে অবিশ্বাস্য উল্লেখ করে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর সংক্রান্ত বিষয়ে তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *