আন্তর্জাতিকসর্বশেষ

মার্কিন নৌঅবরোধের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ এপ্রিল, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, নৌ অবরোধের মেয়াদ বৃদ্ধি সহ্য করা হবে না। বৃহস্পতিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রকে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে এর জবাব দেবে ইরান। সূত্র: সিএনএন

রেজাই আরো বলেন, ‘এই ধরনের অবরোধ কার্যত কোনো ফল দেয়নি এবং তারা এটি কার্যকরও করতে পারেনি। ভারত মহাসাগর অত্যন্ত বিশাল এবং আমরা সহজেই এর মধ্য দিয়ে যেতে পারি; আমরা ইতোমধ্যেই তা করেছি।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দীর্ঘমেয়াদি নৌ অবরোধের জন্য প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রেজাই জনগণকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি।

রেজাই বলেন, ‘সর্বোচ্চ নেতা তরুণ, সুস্থ ও উদ্যমী আছেন এবং দেশের বিষয়াদি পরিচালনা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *