মার্কিন ও ইসরাইলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রীড়া ডেস্ক
এনভিবিডি24ডটকম
২১ ফেব্রুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
2৯মার্চ, ২০২৬
ইরানের বিশ্ববিদ্যালয়ের ওপর হামলার পর তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সুত্র: আল-জাজিরা
ইরানের খুজিস্তান প্রদেশের পানি শোধন স্থাপনায় হামলা এবং বুশেহর প্রদেশে হামলায় একই পরিবারের চারজন নিহত হওয়ার পর ইরান এই প্রতিশোধকমুলক হামলার হুশিয়ারি জানালো।
এদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরাইলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা বলেছে, ইসরাইল হামলা ও আগ্রাসন বন্ধ না করা পর্যন্তু তাদের হামলা অব্যাহত থাকবে।
ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে, শনিবার ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী(আইআরজিসি) ও তেহরানের মিত্ররা ইসরাইলের রাডার সেন্টার ও বিমানবন্দর এবং অন্যান্য টার্গেটে হামলা চালিয়েছে। এসব হামলায় মাঝারি ও দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
এছাড়া ইরান গতকাল একটি এফ১৬ জঙ্গী বিমান এবং একটি মার্কিন এমকিউ৯ ড্রোনও ধ্বংস করেছে।
ইরানের সেনাবাহিনী বন্দর নগরী হাইফার কাছে এলটাতে ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা পরিচালিদ একটি ইলেক্ট্রনিক যুদ্ধ কেন্দ্র ও রাডার সেন্টারে এবংডেভিড বেনগুরিয়ন বিমানবন্দরের জ্বালানি মজুদডিপোতে হামলা চালিয়েছে।
অন্যাদিকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আমেরিকা ও ইসরাইলের বিমান হামলা চলছে।

