আন্তর্জাতিকসর্বশেষ

ভারতে দূষিত পানি পান করে ৯ জনের মৃত্যু

ছবি: আল জাজিরা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০২ জানুয়ারি, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানি পান করে মৃত্যু ও অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দুষিত পানি পানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ২০০ জন।

দূষিত পানি পান করে যারা মারা গেছেন, তাদের প্রত্যেক্যের পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইন্দোরের প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *