ভারতের পভাব কমাতে একটি নতুন দক্ষিণ এশীয় জোট গড়তে চায় পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৬ ডিসেম্বর, ২০২৫
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ, চীন ও ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক ত্রিপক্ষীয় উদ্যোগ সম্প্রসারিত করা যেতে পারে। এই অঞ্চলের অন্যান্য দেশ, এমনকি এর বাইরের দেশগুলোকেও এতে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
গত বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে তিনি বলেন, ‘আমরা… শূন্য-সমষ্টি পদ্ধতির (এক পক্ষের লাভের জন্য অন্য পক্ষের সমতুল্য ক্ষতি) বিরোধিতা করেছি এবং সংঘর্ষের পরিবর্তে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর ধারাবাহিকভাবে জোর দিয়েছি।’ সূত্র:আল-জাজিরা
বাস্তবে, দক্ষিণ এশিয়ায় একটি নতুন জোট সৃষ্টির ওপর জোর দেওয়া হয়েছে এই প্রস্তাবে, যেখানে চীনও অন্তর্ভুক্ত হবে। এই প্রস্তাব এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে কার্যত বিলুপ্ত হয়ে গেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক।
গত জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেন, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার উন্নতিতে জোর দেওয়া হয়। তারা বলেন, এটি এমন একটি সহযোগিতার সম্পর্ক, যা কোনো তৃতীয় পক্ষের দিকে পরিচালিত হয়নি।
ইসহাক দারের মন্তব্য ভারতের সঙ্গে পাকিস্তানের কয়েক দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে এসেছে। গত মে মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী চার দিনের বিমানযুদ্ধে লিপ্ত হয়, যা সম্পর্কে আরো টানাপোড়েন তৈরি করে।
এদিকে গত বছরের আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতে পালিয়ে যান এবং নয়াদিল্লি এখন পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে।
কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য বেশির ভাগ দেশ এমন একটি নতুন আঞ্চলিক জোট গঠনে সম্মত হবে কি, যার লক্ষ্য ভারতকে বিচ্ছিন্ন করা অথবা প্রভাব সীমিত করা?
দৃশ্যত সার্ক ভুক্ত অধিকাংশ দেশেএমন একটি নতুন আঞ্চলিক জোট দেখতে চায় যেখানে ভারতকে রাখা হবে না। সার্কভুক্ত দেশগুলো হল:আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলংকা। তারা ভারতের প্রভাবমুক্ত একটি অঞ্চল চায়।

