জাতীয়সর্বশেষ

ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে: সোহেল রানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৬ জানুয়ারি, ২০২৬

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা লিখেছেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।’

উল্লেখ্য, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিনেতা মিশা সওদাগর, কুদ্দুস বয়াতিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারকা শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সমালোচনার ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *