বিএনপি নেতাদের বালু উত্তোলনের প্রতিবাদে বদরগঞ্জে মানববন্ধন
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
02 মার্চ, ২০২৬
আজ সোমবার ২ মার্চ সকাল ১১টা বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দর এলাকায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের জনতা। মানববন্ধনে ব্যানার হাতে নিয়ে শিশুরাও বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ জানায়। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন মানববন্ধনে গ্রহণকারী লোহারীপাড়া ইউনিয়নের রিমন নামের যুবক।
‘নদী বাঁচাও সেতু বাঁচাও ফসলি জমি বাঁচাও’ কমিটির সদস্যসচিব বাবুল ইসলাম অভিযোগ করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা বরাবরের স্মারক লিপি দিতে তার অফিসে গেলে তিনি স্মারকলিপি গ্রহণ করেননি।
গত বছরের ১১ই ডিসেম্বর বিকেল তিনটায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে দুই ইউনিয়নের নারী-পুরুষ মানববন্ধন পালন করে। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা দাবি করেন, ‘আমরা প্রতিদিনই অবৈধ বালুর পয়েন্টগুলোতে অভিযান পরিচালনা করে জেলজরিমানা করছি।’
কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকার সজিব মিয়া নদী থেকে বালু তোলা বন্ধ করা না হলে যমুনেশ্বরী সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার আল্টিমেটাম দিয়েছেন।

