সর্বশেষসারাদেশ

 ফুলবাড়ীয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

একই দিন বাদ যোহর ঢাকায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রোববার ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠ এবং বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে।

মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম তার ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *