আন্তর্জাতিকসর্বশেষ

পাকিস্তানের কোয়েটায় সন্ত্রাসী হামলা, নিহত ১০

নিউজডেস্ক
এনভি টুয়েন্টিফোর ডটকম
১লা অক্টাবর, ২০২৫

নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোয়েটায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫, ফ্রন্টিয়ার কর্পসের সদরদফতর।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোয়েটায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫, ফ্রন্টিয়ার কর্পসের সদর দপ্তারছবি: এএফপি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সন্ত্রাসীদের এক আত্মঘাতী বোমা হামলা চালায় গত মঙ্গলবার। এতে অন্তত ১০ জন এবং ৩৩ জন আহত হয়েছেন। একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: রয়টার্স
প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, আত্মঘাতির বোমা বিস্ফোরণের পরপরই কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সদর দপ্তরে হামলা চালায়। পরে আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয়।
বুগতি আরও বলেন, আত্মঘাতী হামলাকারী একটি পিকআপ ট্রাক চালাচ্ছিল। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমনে আরও চার সন্ত্রাসী নিহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার জানান, নিহত ব্যক্তিদের মধ্যে সাধারণ নাগরিক ও সেনাসদস্য রয়েছেন।
খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে গওয়াদার বন্দর অবস্থিত। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হওয়ায় চীন এ বন্দর নির্মাণ করেছে।
পাকিস্তানের অভিযোগ, তাদের দেশের খনিজ সম্পদ সমৃদ্ধ এ অঞ্চলে আন্তর্জাতিক বিনিয়োাগের চেষ্টা বাধাঁগ্রস্থ করতে ভারত উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। তবে নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *