আন্তর্জাতিক

নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ মার্চ, ২০২৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বিবিসি এ তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি

দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জির নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

নেপালে গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল।

বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *