রাজনীতিসর্বশেষ

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: আদিল রহমান খান

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ ডিসেম্বর, ২০২৫

  শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

শনিবার বেলা ১২টার দিক মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, কোনো দেশ প্রেমিক এবং কোনো মানুষ সংশয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে। আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

এরআগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন। জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন উপদেষ্টার শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সাথে মতবিনিময় সভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *