জাতীয়সর্বশেষ

নির্বাচনে এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম  

২৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

গতকাল বৃহস্পতিবার ইসি প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী ও ভোটার তালিকা থেকে বিষয়টি জানা গেছে।

তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার এক হাজার ১২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *