নির্বাচনি সমঝোতা:জমিয়তকে ৪টি আসন দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৩ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির পক্ষ এ তথ্য জানানো হয়।
আসনগুলো হচ্ছে— নিলফামারী-১ (ডোমার-ডিমলা) মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী; সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক ; ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
নির্বাচনে বিএনপির সমর্থন পেলেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা। তাদের দলীয় খেজুর গাছ প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।
চলতি বছরের ২৩ অক্টোবর জোট হলেও প্রার্থীদেরকে দলের জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে নিজ দলের প্রতীকে। এমন বিধান করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেম(আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
