সর্বশেষসারাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রদলের মিছিল

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৭ ফেব্রুয়ারি, ২০২৬

  • সোমবার গভীর রাতে মিছিল ও শ্লোগানে কেঁপে  ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রতিদ্বন্দ্বি ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরবিরোধী বিক্ষোভ মিছিল বের করে। ,মাত্র কয়েকজন ছাত্র নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভের  সময় তারা শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগের মতো হিংসাত্মক নানা স্লোগান দেয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেইট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এর মধ্যে ছিল— ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’,’গুপ্তগিরি করিস না, পিঠের চামড়া থাকবে না’,’রাজাকাররা জানে না কি, তারেক রহমান প্রধানমন্ত্রী’ এবং ‘কবি নজরুলের মাটি, ছাত্রদলের ঘাঁটি’ প্রভৃতি।

মিছিলে উপস্থিত নেতারা বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের ‘রাজাকারপন্থী’ বা স্বাধীনতাবিরোধী রাজনীতির স্থান নেই। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *