তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১০ জানুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।আজ শনিবার (১০ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।
