Uncategorizedআন্তর্জাতিকসর্বশেষ

চুক্তি ক্ষেত্রে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত: মাসুদ পেজেশকিয়ান নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৪ মে, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তির বিষয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশ পরিচালনার জন্য একক সিদ্ধান্ত এবং সম্মিলিত আনুগত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সূত্র: আলজাজিরা

পেজেশকিয়ান বলেন, ‘সমাজে বিভেদ সৃষ্টি করার মতো যেকোনো বিবৃতি, বিশ্লেষণ বা অবস্থান, কার্যত শত্রুর সৃষ্ট ক্ষতের ওপর পানি ঢালার শামিল।’

তিনি আরো বলেন, ‘সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া দেশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশ পরিচালনার জন্য একটি একক সিদ্ধান্ত এবং সম্মিলিত আনুগত্য প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *