চাপের মধ্যে কোনো আলোচনা যাবে না ইরান : স্পিকার গালিবাফ
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। তবে নতুন কোনো শান্তি আলোচনার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি
তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধ পরিস্থিতিতে ‘নতুন কৌশল গ্রহণের প্রস্তুতি’ নিচ্ছে এবং ‘চাপের মধ্যে কোনো আলোচনায় যাবে না’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করছেন, কোনো চুক্তি করার জন্য তিনি চাপ অনুভব করছেন না এবং বিষয়টিকেও জরুরি মনে করছেন না।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান সফর করতে পারেন।
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, বুধবার শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
এছাড়া উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চলমান রয়েছে। রোববার ওমান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা ও জব্দ করার পর হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এই ঘটনার পর যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার।

