গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটকবাঁধা উপেক্ষা করে গাজার পথেএগিয়ে যাচ্ছে অবশিষ্ট জাহাজ
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গণহত্যা ও গণ-দুর্ভিক্ষের শিকার গাজা উপত্যাকার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে হামলা চালিয়ে অন্তত ছয়টি নৌযানে ঢুকে পড়ে তারা। সেখান থেকে গ্রেফতার করা হয় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ অনেক মানবাধিারকর্মীকে। সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড, আল-জাজিরা
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘হামাস-সংশ্লিষ্ট’ দাবি করে ফ্লোটিলার কয়েকটি নৌযান থামানো হয়েছে এবং সবার অবস্থান নিরাপদ রয়েছে। যদিও হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো প্রকাশ করেনি তেল আবিব।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বলছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনগতভাবেই চলছিল। ইসরাইলি হামলাকে তারা ‘অপহরণ’ বলে আখ্যা দিয়েছে। ফ্লোটিলার ভাষ্য, আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।
এই ত্রাণবহরে ৫০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক মানবাধিকারকর্মী রয়েছেন- যাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। ফ্লোটিলার যাত্রা শুরু হয় স্পেন থেকে, পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও এতে নৌযান যুক্ত হয়।
এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরাইল, যার একটিতে গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছিল ইসরাইল।

