গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশে নতুন জালেম হিসেবে আর্বিভূত হয়েছে:তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নতুন জালেমের আর্বিভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আর্বিভূত হয়েছে।
বুধবার বেলা সোয়া ১টার দিকে বরিশালের বেলস পার্ক মাঠের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে। জনগণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা একটি দল ক্ষমতায় গেলে মানুষের জীবন দুর্বিসহ করে তুলবে।
বিএনপির নেতা দাবি করেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে করবে।
তিনি আরও বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে যে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।
এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

