রাজনীতিসর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের রাষ্ট্রপতির শোক

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক  

এনভিবিডি24ডটকম

৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহামেদ মুইজু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

এক্স পোস্টে মুইজু লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’.

তিনি আরও লেখেন , ‘এই গভীর শোকের সময়ে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *