কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২5 মার্চ, ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাংকে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে।
আল-রাজি আরও জানান, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বর্তমানে আগুন নেভাতে কাজ করছে।

