কীভাবে ট্রাম্পের অনুষ্ঠানে গুলিবর্ষণ, আসলে কি ঘটেছিল
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৫ এপ্রিল, ২০২৬
হোয়াইট হাউস আয়োজিত করেসপন্ডেন্টস ডিনারে হঠাৎ গুলির শব্দ। নিরাপত্তার চাদর এড়িয়ে হামলার হামলার ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা রক্ষীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিতে বাধ্য হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে অবশ্য শনাক্ত করা হয়েছে। তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সিএনএন গুলিবর্ষনকারী তরুণের নাম কোল টমাস অ্যালেন। সূত্র: সিএনএন
৩১ বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেন বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। সাধারণ রেকর্ড অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিনি শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।
ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটনের একজন অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এখন পুলিশ তার হোটেল রুম ঘিরে রেখেছে, ভেতরে কী আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ক্যারল আরও জানান, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামাতে গেলে সে গুলি ছোড়ে এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালেন গুলিবিদ্ধ হননি, তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজার জানান, একজন আহত সিক্রেট সার্ভিস এজেন্টকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।
পুলিশ প্রধান ক্যারল বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাই এই কাজ করেছে বলে মনে হচ্ছে। ট্রাম্পও জানিয়েছেন, শনিবারের ডিনারের আগে তার নিরাপত্তা দল কোনো হুমকির বিষয়ে জানত না। এফবিআই পরিচালক কাশ পাটেল বলেছেন, তদন্তকারীরা সন্দেহভাজনের পটভূমি ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ খতিয়ে দেখবেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গ্রেপ্তারের পরপরই একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং দুই হাত পিঠের পেছনে বাঁধা।
ইরান-আমেরিকার মধ্যে চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে এই গুলির ঘটনা ব্যাপক চাঞ্চলে্যর সৃষ্টি করেছে। তবে হামলার সঙ্গে ইরানের কোন সম্পৃক্ততা নেই বলে ট্রাম্প জানিয়েছেন।
হামলাকারী তার অস্ত্র ও গুলিবর্ষণের বিষয়ে জানালেও ট্রাম্পকে হত্যার কোন পরিকল্পনা ছিল বলে জানায়নি। একটি সূত্রে জানা গেছে হামলাকারী অ্যালেন হলেন বিশ্বের ‘নিকৃষ্টতম সেনাবাহিনী ইসরাইল প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ভক্ত। আইডিএফের টি শার্ট পরা ছবি এক সময় দেখা গেছে।

