সর্বশেষসারাদেশ

ঐক্যের রাজনীতি না থাকায় দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : এটিএম আজহার

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

১ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঐক্যের রাজনীতি না থাকায় স্বাধীনতার পর এত বছরেও বাংলাদেশের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় ছিল তারা নিজেদেরই উন্নয়ন করেছেন। দেশের কথা ভাবেননি।

রোববার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির কামারুজ্জামান, নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ এনসিপি ও ১১ দলীয় জোটের নেতারা।

প্রধান অতিথির বক্তব্য এটিএম আজহার বলেন, বাংলাদেশ গরীব নয়। দেশটাকে লুটেপুটে খেয়ে গরীব করে রাখা হয়েছে। এদেশের যারা বিত্তবান তারা গরিবদের পিছনে অর্থ ব্যয় না করে বিদেশে খরচ করেন। দেশের টাকা দেশে খরচ করলে খেটে খাওয়া মানুষ উপকৃত হতো।

বিদেশে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের দেশের দামাল ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটি থেকে যে অর্থ পাঠাচ্ছেন, তার ওপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে। এই রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনৈতিক চালিকাশক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের বিভাজনের রাজনীতির কারণে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। হিংসা বিদ্বেষ বাড়ছে।

এটিএম আজহার বলেন, ১১ দলীয় জোটে যে প্রার্থীরা রয়েছেন, তারা কেউ কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারা জুলাই বিপ্লবে ছাত্রজনতার সাথে একত্রিত হয়ে এদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *