আন্তর্জাতিক

ইসরাইলের রাসায়নিক কারখানায় ইরানের পাল্টা হামলা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০8 জুন, ২০২৬

ইসরাইলের হাইফা শহরের একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের জবাব দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে বেসামরিক এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে আরো হামলা হলে তার বৈশ্বিক পরিণতি ভোগ করতে হবে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং তেলশিল্পকে নিশানা করে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে, যার পরিধি এই অঞ্চলের সব জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে। বিশ্ব অর্থনীতিতে এর যে প্রভাব পড়বে, তার দায়ভার মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্রের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *