ইসরাইলি হামলায় লেবাননে আরও ১৮ জন নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১২ এপ্রিল, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর আরও হামলা চালিয়েছে বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।
এসব হামলায় ১৮ জন নিহত হয়েছে। এনিয়ে দেশটিতে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। সূত্র: আল জাজিরা
এরমধ্যে তেফাহতাতে একটি হামলায় নিহত হন ৫ জন। এনএনএ জানিয়েছে, সেখানে ‘শত্রুর ড্রোন’ এখনো মাথার উপর উড়ছে। তেফাহতাতে উদ্ধার কাজ চালানোর সময় আবার হামলা চালানো হয়। এতে একজন চিকিৎসাকর্মী আহত হন।
এর পাশাপাশি সেদ্দিকিন, তিবনিন ও দিব্বিন শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ শহরগুলোতে আরও ১৩ জন হতাহত হয়েছে।
লেবাননের সিডনে ড্রোন হামলায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। এরআগে নাবাতিয়েহ অঞ্চলে হামলায় অন্তত ১০ জন নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসের দুই তারিখে ইসরাইল হামলা শুরুর পর দেশটিতে ২০২০ জন নিহত এবং ৬৪৩৬ জন আহত হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলাসহ স্থল হামলাও চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল।

