আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩১ জানুয়ারি, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরাইল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরাইলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

প্রেটোরিয়াতে অবস্থিত ইসরাইলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *