আন্তর্জাতিকসর্বশেষ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে : পেন্টাগন

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৩ মে, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে । দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একথা জানিয়েছে । মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির দুটি শুনানিতে এ তথ্য জানান । সূত্র: আল জাজিরা

পেন্টাগনের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে জানানো হয়, গত দুই সপ্তাহের তুলনায় ইরান যুদ্ধের ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেড়েছে। এর আগে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার।

 

প্রতিরক্ষা বিভাগের কম্পট্রোলার নতুন যে প্রায় ২৯ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তাতেও এখনো ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুনানিতে যুদ্ধের বাড়তি ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং আর্থিক চাপের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *