আন্তর্জাতিকসর্বশেষ

ইরান ইস্যুতে এরদোয়ানের সংলাপের আহ্বান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ মার্চ, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন যে ইরানের বিরুদ্ধে সংলাপের পরিস্থিতি তৈরি করতে আরো কিছু করা যেতে পারে, তুরস্কের প্রেসিডেন্ট দফতরের  এক বিবৃতিতে একথা বলা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

শনিরবার স্টারমারের সাথে ফোনে কথা বলার সময় এরদোয়ান বলেন যে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তুরস্কের মতে, উত্তেজনা কমাতে এবং সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *