আন্তর্জাতিকসর্বশেষ

ইরানে হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র: তেহরান

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৪ জানুয়ারি, ২০২৬

ইরানে সহিংস বিক্ষোভকারীদের উস্কে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছে তেহরান। তেহরানের অভিযোগ, ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘের ইরানি মিশন সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অভিযোগ করে।সূত্র: রয়টার্স

চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে দমন-পীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

এক্সে দেয়া পোস্টে বলা হয়, ইরানে শাসন ব্যবস্তা পরিবর্তনই নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য। আর এজন্যই নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি আর বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এরমাধ্যমে প্রকৃতপক্ষে ইরানে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করছে ওয়াশিংটন।

ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে  পাঠানো চিঠিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতায় উৎসাহিত করা, সহিংসতা উস্কে দেয়া এবং দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দেয়ার অভিযোগ করেছেন।

তিনি চিঠিতে লেখেন, ‘নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির জন্য, বিশেষ করে তরুণদের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি সরকার প্রত্যক্ষ এবং অনস্বীকার্য আইনি দায় বহন করে।’ চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *