আন্তর্জাতিকসর্বশেষ

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২২ এপ্রিল, ২০২৬

ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা খাজেমি জানিয়েছেন, মার্কিন–ইসরাইলি হামলার ফলে দেশে প্রায় ১ হাজার ৩০০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭৭৫টির মেরামত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য প্রকাশ করেছে। সূত্র: আল–জাজিরা

মন্ত্রী আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ২০টি বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হরমোজগান অঞ্চলে।

ক্ষতিগ্রস্ত বাকি বিদ্যালয়গুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *