ইরানে মার্কিন বন্ধে শান্তি আলোচনার জন্য চীন ও পাকিস্তানের ৫-দফা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
01 এপ্রিল, ২০২
ইরানে ৩২দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।সাধ্যমতো সমুচিত জবাব দিচ্ছে তেহরানও।এই সংঘাত বন্ধে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। বিষয়টি নিয়ে ইসলামাবাদে একটি বৈঠকও হয়েছে। সূত্র: আল জাজিরা
এরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন।পরে তারা যৌথভাবে শান্তি আলোচনা শুরু করার জন্য পাঁচটি দফা ঘোষণা করেছেন।
পরিবেশে ‘শান্তি পুনরুদ্ধারে’ চীন ও পাকিস্তান পাঁচ দফা প্রস্তাব দিয়েছে। বেইজিংয়ে আলোচনার পর ওয়াং ই এবং ইসহাক দার পারস্য উপসাগর ও ইরানে ‘শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের’ লক্ষ্যে এই পাঁচ দফা উদ্যোগ প্রকাশ করেছেন।
পাঁচটি দফায় যা আছে::
চীন ও পাকিস্তান ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে; ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত এবং তারা এই আলোচনা শুরু করতে সব পক্ষকে সহায়তা করবে।
বেসামরিক নাগরিক এবং অ-সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। হরমুজ প্রণালির নৌ-চলাচল পথ নিরাপদ রাখতে হবে।
জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

