আন্তর্জাতিকসর্বশেষ

ইরানে প্রাইমারি গার্লস স্কুলে হামলায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৮০

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

02 মার্চ, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

সোমবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি আল জাজিরা। এর আগে শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, মিনাবে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় ‘প্রায় ১৮০ জন শিশু’ নিহত হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক ঘন্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলার জন্য ‘একই ধরনের” ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *