আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকবে রাশিয়া: পুতিন

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২2 মার্চ, ২০২৬

নওরোজ হলো ইরানি সৌর বর্ষপঞ্জী অনুসারে ইরানি নববর্ষ। এই উৎসবকে ‘পারস্য নববর্ষ’হিসেবে অভিহিত করা হয়। নওরোজ পার্সিয়ান, কুর্দিস্তান, লুরিস্তিনি, বালুচি, আইজরি এবং বালুচী মানুষের জাতীয় দিবস।

নওরোজ উপলক্ষে ইরানের নেতৃত্ব ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো-তেহরান সম্পর্কের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। 

শনিবার (২১ মার্চ) পাঠানো এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতেও রাশিয়া ইরানের ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবেই পাশে থাকবে।

রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের তথ্যমতে, পুতিন তার বার্তায় ইরানি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো তেহরানের পাশে রয়েছে এবং এই কঠিন সময় অতিক্রমে তাদের সাফল্য কামনা করে।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে মস্কোতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যা একই বছরের অক্টোবরে কার্যকর হয়। ২০ বছর মেয়াদি এই চুক্তিতে প্রতিরক্ষা, অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *