আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের বিরুদ্ধে হামলা অনৈতিক ও অবৈধ বলল ওমান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৮ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ বলে নিন্দা জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: রয়া নিউজ

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি অঞ্চলের উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও “দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়” বলে মন্তব্য করেন। তিনি পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *