আন্তর্জাতিকসর্বশেষ

ইরানি প্রতিনিধিদল ‘সাহসিকতার সাথে জাতীয় স্বার্থ রক্ষা করবে’: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১১ এপ্রিল, ২০২৬      

ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সূত্র:আলজাজিরা

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানে থাকা ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় “সাহসিকতার সাথে আলোচনা করবে”।

তিনি আরো বলেন, ‘যে কোনো পরিস্থিতিতেই জনগণের সেবা এক মুহূর্তের জন্যও থামবে না, এবং আলোচনার ফলাফল যাই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে।’

পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *