আন্তর্জাতিকসর্বশেষ

ইউরোপ

তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রæটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসি চেয়ারম্যান

বিবিসির চেয়ারম্যান সামির শাহ। ফাইল ছবি: বিবিসি
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
১০ নভেম্বর, ২০২৫
বিবিসির চেয়ারম্যান সামির শাহ আজ সোমবার নিজেদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা সম্পাদনার ক্ষেত্রে ‘বিবেচনাগত ত্রæটির’ জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে গতকাল রোববার এই ভুলের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। সূত্র: রয়টার্স
আজ ব্রিটিশ আইনপ্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে সামির শাহ লিখেছেন, ‘তথ্যচিত্রে সম্পাদনার কারণে ট্রাম্পের বক্তৃতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এ কথা বিবিসি স্বীকার করে নিয়েছে। আমরা মনে করি, তা আরও সতর্কতার সঙ্গে সম্পাদনা করা উচিত ছিল।’
বিবিসির চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়টি চলতি বছরের শুরুতে বিবিসি অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করেছে। তখনই আমাদের আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *