আন্তর্জাতিকসর্বশেষ

আমরা ‘পাগলাটে’ পৃথিবীতে বসবাস করছি : ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৭ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় ‘উদ্বিগ্ন নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিসিসি 

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চিন্তিত ছিলাম না। আমি জীবন বুঝি। আমরা এক পাগলাটে পৃথিবীতে বসবাস করছি।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশপথে এক সন্দেহভাজন বন্দুকধারী ঢুকে পড়ে। এরপর গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নেয়।

এঘটনায় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেনকে শনাক্ত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই ব্যক্তি আজ সোমবার (২৭ এপ্রিল) ওয়াশিংটনে আদালতে হাজির হতে পারেন বলে জানা গেছে। কর্তৃপক্ষের ধারণা, প্রেসিডেন্টসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাই এই হামলার লক্ষ্য হতে পারতেন।

এদিকে এই ঘটনার মধ্যেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ওয়াশিংটন সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তবে কিছু অনুষ্ঠানে সামান্য পরিবর্তন আনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *