আন্তর্জাতিক
রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কেনায় যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পেল হাঙ্গেরি

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি: রয়টার্স
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৮ নভেম্বর, ২০২৫
রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা বলেছেন। সূত্র: আল-জাজিরা
ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান গতকাল শুক্রবার ওয়াশিংটনে যান। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারে, সে ব্যাপারে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় তার সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানির ওপর ওই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অরবান। এ সময় তিনি বলেন, রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরি ‘পুরোপুরি অব্যাহতি’ পেয়েছে। টার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস ও দ্রæজবা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এ অব্যাহতি পাওয়া যাবে।
অরবান আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্টের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি সম্মত হয়েছেন ও সিদ্ধান্ত নিয়েছেন এ দুই পাইপলাইনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না।’
পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য রাশিয়ার জ্বালানি ব্যবহার করা সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অরবান। এ সময় তিনি বলেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরি ‘পুরোপুরি অব্যাহতি’ পেয়েছে। টার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস ও দ্রæজবা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এ অব্যাহতি পাওয়া যাবে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত ‘হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।’
ভিক্টর অরবান বলেন, হাঙ্গেরি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কোম্পানি থেকে পারমাণবিক জ্বালানি কিনবে। হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ জ্বালানি ব্যবহার করা হবে। কেন্দ্রটি এত দিন রাশিয়ার সরবরাহ করা পারমাণবিক জ্বালানির ওপর নির্ভরশীল ছিল। তবে হাঙ্গেরির কর্মকর্তারা আগেই বলেছেন, বুদাপেস্ট রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রাখবে।
