আন্তর্জাতিকসর্বশেষ

আজানের মাঝপথে মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

14 জুন, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মসজিদে আজান দেওয়ার সময় হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। আজানের ধ্বনি উচ্চারণ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন এক মুয়াজ্জিন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার তিনি নিয়মিত দায়িত্ব পালনকালে মসজিদে আজান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজানের একপর্যায়ে শাহাদাতের বাণী উচ্চারণের সময় আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে আসেন এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেন। তবে পরবর্তীতে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, আব্দুল লতিফ স্বাভাবিকভাবে আজান শুরু করেছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি মসজিদের ভেতরে পড়ে যান, যা উপস্থিতদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, মানুষের নামাজের আহ্বান জানাতে গিয়ে এমন মুহূর্তে মৃত্যুবরণ করা এক বিরল ও স্মরণীয় বিদায়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *