সর্বশেষসারাদেশ

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন এই ছাত্রলীগ নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার অর্পণ চৌধুরী।

গত বছরের পহেলা আগস্ট ফেনী থেকে মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী বলেন, “বিচার বিভাগ স্বাধীন। শুনেছি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এখন বাইরে এসে যদি আবারও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার অর্পণ চৌধুরী জানান, হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন ছাত্রলীগ নেতা মিনহাদুল হাসান রাফি। আজ সকালে তিনি কুমিল্লা কারাগার থেকে বের হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *